1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪তম

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪তম

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় প্রগতিশীল ছাত্র সংগঠন-বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা সংসদের সভাপতি মৈত্রেয় হাসান জয়িতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী মুসা, জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হাসান, গাইবান্ধা সরকারী কলেজের সভাপতি উজ্জ্বল পাল, জেলা ছাত্রফ্রন্টের আহ্বায়ক কামরুল হাসান বসুনিয়া প্রমুখ।

জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা সংগ্রামে সংগঠনের ভূমিকা ছিল অনন্য। তারা একমুখী শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :