
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পলাশবাড়ীতে পথসভা ও লিফলেট বিতরণ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আমেরিকার সাথে অসম বানিজ্য চুক্তি বাতিল ও ইরানসহ দুনিয়ার দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে সারাদেশে প্রচার সপ্তাহ শেষে আগামী ২৭ এপ্রিল বিকেল ৩ টায় জাতীয় সংসদ অভিমুখে মিছিল, স্পিকারের কাছে স্মারকলিপি পেশ,এবং সংসদ সদস্যদের প্রতি খোলা চিঠি পাঠানো হবে।
প্রচার সপ্তাহ উপলক্ষে পলাশবাড়ী মোড়ে বাসদ সমন্বয়ক অলিউল ইসলাম বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এ্যাডঃ নওশাদুজ্জামান, বাসদ জেলা আহবায়ক গোলাম রাব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদুজ্জামান মুরাদ,কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন,সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন যে সাম্রাজ্যবাদী আমেরিকার যুদ্ধের ফলে বাংলাদেশে জ্বালানি সংকট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি হচ্ছে, সেই যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কোন কথা নেই! সংসদে কোন আলোচনা নেই, কারণ মুল্যবৃদ্ধি হলে বৃহৎ পুঁজিপতি ব্যবসায়ী গোষ্ঠীর লাভ হয়,ক্ষতিগ্রস্ত হয় সাধারণ খেটে খাওয়া মানুষ। যুদ্ধ চালিয়ে যাওয়াই তাদের প্রত্যাশা।
সেই কারণে যুদ্ধ বন্ধের দাবিতে বামপন্থীদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ খেটে খাওয়া মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হচ্ছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বানিজ্য চুক্তি করেছে, যেটাতে বলা হচ্ছে বিএনপি -জামাতের সহযোগিতায় এই চুক্তি হয়েছে। নির্বাচনের ৩ দিন আগে যখন বুর্যুয়া দলগুলো ক্ষমতার লোভে মগ্ন তখন এই চুক্তি নিয়ে সেই দলগুলোর কথা বলার সুযোগ হয়নি!
এবং এখন সংসদেও এই চুক্তি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের নেতারা কোন আলোচনা তুলছে না!
দেশে যখন জ্বালানির তিব্র সংকট তখন ঐ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া অন্য দেশ থেকে জ্বালানী সংগ্রহ করতে পারছে না।
আমরা অবিলম্বে এই অসম বানিজ্য চুক্তি বাতিলের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই।
© All rights reserved © 2025
Leave a Reply