1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

কূপতলা ইউনিয়নে বন্যা ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

কূপতলা ইউনিয়নে বন্যা ঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

‎গাইবান্ধা সদর উপজেলার কূপতলা ইউনিয়ন পরিষদ হলরুমে রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুরে বন্যা ঝুঁকি মোকাবেলায় Anticipatory Action (AA) & Climate Risk Insurance Based Approach (BaPro) শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে এবং গণ উন্নয়ন কেন্দ্র (গণ উন্নয়ন কেন্দ্র)-এর বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কূপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সরকার। এতে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

‎কর্মশালায় বক্তারা বলেন, যমুনা নদী অববাহিকার বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। Anticipatory Action পদ্ধতির মাধ্যমে বন্যা আসার আগেই প্রয়োজনীয় সহায়তা প্রদান করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি বিমা (Climate Risk Insurance) ব্যবস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সুরক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

‎বক্তারা আরও বলেন, এই ধরনের প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা আরও কার্যকর করা সম্ভব।

‎অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও উপকারভোগীদের জন্য নির্ধারিত সুবিধাসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :