1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

অবৈধ অর্থ উদ্ধারে স্বাধীন জাতীয় সংস্থা  গঠনে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

অবৈধ অর্থ উদ্ধারে স্বাধীন জাতীয় সংস্থা

গঠনে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

 

রানা ইস্কান্দার রহমান।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ স্বাধীন জাতীয় সংস্থা গঠন এবং আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। রোববার সংগঠনটির সদর উপজেলা শাখা গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারকলিপি দেয়।

‎এর আগে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। এসময় বক্তব্য দেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ জেলা শাখার সভাপতি শাহীনুর বেগম, সাধারণ সম্পাদক মিজান সরকার, জেলা সংগঠক আলম মিয়া, আল্পনা বেগম প্রমুখ।

‎বক্তারা বলেন, অবৈধ ও পাচার করা অর্থ উদ্ধার করে উৎপাদন ও সেবা খাতের সম্প্রসারণ প্রক্রিয়ায় বৃহত্তর জনগোষ্ঠীর আয় বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব। ‎

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্খায় রচিত সংবিধানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জনগণের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য জনগণকে পুঁজির যোগান দেয়া আবশ্যক। বক্তারা এজন্য আইন প্রণয়নের জোর দাবি জানান।

‎মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়। তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :