
জাতীয় সংসদ অর্থাৎ আইন সভার ৭৯ সদস্যের এসএসসি সার্টিফিকেট নেই।
তাহারা কিসের আইন পাশ করবে? আইন পাশ করার মত চিন্তাশক্তি কি তাদের আছে? সংসদে যখন কোন একটা আইন পাশ হয়, টেবিল চাপড়ানো ছাড়া কি তাদের আর কোন কাজ আছে।
একটা আইন সভার সবাই শিক্ষিত আর আরেকটা আইন সভার একতৃতীয়াংশ নামমাত্র শিক্ষিত। কোনটা বেশি ভালো?
যে ব্যক্তি শিক্ষাদীক্ষা ছাড়াই অনেক ধনী হয়ে যায়, সেকি কখনো শিক্ষার গুরুত্ব উপলব্ধি করবে? অনেকে বলবে যে শিক্ষিত হলেই কি ভালো মানুষ হয়?
যুগের পর যুগ ধরে যে আমাদের স্কুল কমিটিতে অশিক্ষিত ব্যক্তিরা আধিপত্য করেছে, তাহাতে কি শিক্ষাব্যবস্থার অনেক উন্নতি হয়েছে? নাকি শিক্ষিত ব্যক্তিরা স্কুল কমিটিতে থাকলে শিক্ষার জন্য বেশি ভালো হত?
যদি এমন নিয়ম করা হত যে, যাহারা শিক্ষিত এবং যাদের সন্তানদের রোল নম্বর ১ থেকে ২০ এর মধ্যে, তাদের মধ্য থেকে স্কুল কমিটি নির্বাচন করা হবে, তাহলে কেমন হইতো?
© All rights reserved © 2025
Leave a Reply