
পলাশবাড়ীতে পৌর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল চারটায় পৌর জামায়াত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পলাশবাড়ী পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াহিয়া।
সংগঠনের পৌর সেক্রেটারি আইনুল হক প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দারসুল কোরআন পেশ করেন মাওলানা বেলাল উদ্দিন।
পৌর জামায়াত সূত্রে জানা গেছে, দলীয় কর্মসূচি ও আদর্শিক মানোন্নয়নের লক্ষ্যে এই শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সংগঠনের দায়িত্বশীল নেতা-কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
© All rights reserved © 2025
Leave a Reply