1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

গাইবান্ধা গোবিন্দগঞ্জে পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রধান পাড়ায় রাস্তা ও ড্রেনেজ নির্মান কাজের উদ্বোধন 

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

গাইবান্ধা গোবিন্দগঞ্জে পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রধান পাড়ায় রাস্তা ও ড্রেনেজ নির্মান কাজের উদ্বোধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রধান পাড়ায় রাস্তা ও ড্রেনেজ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ৩২গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন।

গত ৪ এপ্রিল  ২০২৬ বিকালে প্রধান পাড়ার মা মেশিনারিজ হতে সেবা ক্লিনিক পর্যন্ত ৪২০ মিটার  রাস্তা ও ড্রেনেজ নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তামশিদ ইমরান খান, পৌর প্রকৌশলী ফয়জুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুসহ গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যাতায়াতের দুর্ভোগ দূর করতে ইউনিব্লক রাস্তা পাকাকরণ ও আরসিসি ড্রেন নির্মাণের অনুমোদন মিলেছে। এই কাজের অনুমোদন আনতে গত দুই বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন এলাকারই বাসিন্দা, বাংলাদেশ বেতার, রংপুর এর গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা,  চ্যানেল এস-এর সিনিয়র জেলা প্রতিনিধি এবং দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকার বিশেষ সংবাদদাতা সাংবাদিক ওয়াজেদ আলী। এই রাস্তায় পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় বর্ষায় আমরা চরম দুর্ভোগে থাকতাম। দুই বছর ধরে ওয়াজেদ আলী চেষ্টা করার পর অবশেষে ইউনিব্লক রাস্তাসহ আরসিসি ড্রেনের উদ্বোধন হয়েছে। এখন কাজ হলে মহল্লাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :