1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রে*ফ*তা*র ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রে*ফ*তা*র ১
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধমাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
‎গ্রেফতারকৃত ব্যক্তি হলো আনোয়ারুল ইসলাম (৩৮)। তার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল গ্ৰামের আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।
‎গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির নিজ বাড়ি থেকে আটক করা হয়।
‎পরে তার কথামতো স্থানীয়দের উপস্থিতিতে শয়ন কক্ষ তল্লাশি করে শোকেসের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায়
‎ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতা প্রতি পাতায় ১০টি করে মোট ২,৮৫০ পিস ট্যাবলেট ওজন প্রায় ১.১৯৭ কেজি আনুমানিক বাজারমূল্য ৫,৭০,০০০ টাকা।
মাদক ‎অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ডিজিটাল ওয়েট মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে থেকে ১ পাতা (১০ পিস) নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।
‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :