1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সিলেটের ৩আসনের আওয়ামী লীগের পলাতক এমপির একান্ত বিশ্বস্ত ব্যক্তি আওয়ামী লীগের দোসর প্রকাশ্যে ক্ষমতার দাপট চালাচ্ছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

সিলেটের ৩আসনের আওয়ামী লীগের পলাতক এমপির একান্ত বিশ্বস্ত ব্যক্তি আওয়ামী লীগের দোসর প্রকাশ্যে ক্ষমতার দাপট চালাচ্ছেন

মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় প্রধান

সিলেট সিটির দক্ষিণ সুরমার ৪১ নং ওয়ার্ড কুচাই-এর কামাল আহমদ কাবুলের পুত্র নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা ডেভিল জান্নাতুল নাঈম দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ।

বর্তমান সে নিজেকে যুবলীগ দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে।

গত জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর বিভিন্ন স্থানে হামলার ঘটনার সাথে সে জড়িত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর আবার প্রকাশ্যে চলে আসে নাঈম।
থানা পুলিশের পূর্বেকার সখ্যতা বজায় রেখে বর্তমানে সে অতি দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।

সিলেট-৩ আসনের সাবেক আওয়ামী এমপি পলাতক হাবিবুর রহমান হাবিবের সাথে রয়েছে তার যোগাযোগ।

সাবেক এমপি হাবিবের অর্থায়নে ও নির্দেশনায় সে দক্ষিণ সুরমায় ছাত্রলীগকে পুনর্গঠিত করার দায়িত্ব পালন করছে।

আগামী ১৩ নভেম্বর আওয়ামীলীগের কর্মসূচী সফলে সে গোপনে ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করছে বলে স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া গেছে।

সাবেক ছাত্রলীগ নেতা জান্নাতল নাইম এলাকায় একজন শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী।

তার সন্ত্রাসী কর্মকাণ্ড থকে তার পরিবার ও স্বজনরাও রেহাই পাচ্ছেনা। সে তার পিতাকেও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগে প্রকাশ।

এলাকাবাসীর দবি-অবিলম্বে সন্ত্রাসী জান্নাতুল নাঈমকে দমন না করলে এলাকায় বড় ধরণের অঘটন ঘটাতে পারে।

তাই জননিরাপত্তা নিশ্চিত করতে নাঈমের বিরুদ্ধে প্রতিরেধমূলক বৃযবস্থা গ্রহন আবশ্যক বলে সচেতন মহল মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :