
বগুড়ার গাবতলীতে মাদকসহ দুইজন গ্রেপ্তার
দুর্নীতি তালাশ টিম | মোঃ সোহাগ মিয়া ঝালকাঠি জেলা প্রদিনিধি
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) অপরাহ্নে গাবতলী থানাধীন নেপালতলী ইউনিয়নের কদমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪১ পিস নিষিদ্ধ ট্যাপ্টেন্ডাডল ট্যাবলেটসহ কদমতলী গ্রামের মৃত অজিবর খানের পুত্র সুমন মিয়া (২৫) এবং আজিজার প্রামাণিকের পুত্র পাপন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
গাবতলী মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল এবং স্থানীয় তরুণ সমাজকে বিপথগামী করছিল। তাদের গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।
এ ঘটনায় গাবতলী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গাবতলী মডেল থানা সবার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে—
“অপরাধের তথ্য দিন, সেবা নিন।”
© All rights reserved © 2025
Leave a Reply