
সংবাদ বিজ্ঞপ্তি
‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স’-এ যোগ দিতে মালয়েশিয়া গমন করলেন সেনাবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদন
ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার):
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি চার দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (IPACC)-২০২৫’-এ যোগদান করবেন।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে আয়োজিত এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানগণ অংশ নেবেন। সম্মেলনে তারা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণ বিষয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন।
© All rights reserved © 2025
Leave a Reply