1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বাকলিয়ায় পুলিশের অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ Time View

বাকলিয়ায় পুলিশের অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দুর্নীতি তালাশ টিম | মোঃ রিয়াদ মিয়া, বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার পুলিশ বিশেষ অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত টানা অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ আব্দুল কাদের, এসআই (নিঃ) মোঃ ফরহাদ মহিম ও এসআই (নিঃ) শফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—

১. এস.এম নাঈম সোবহান
পিতা: মোঃ শফিউল আলম সোবহানী, মাতা: মনোয়ারা বেগম, সাং: মক্কা টাওয়ার, দক্ষিণ বাকলিয়া, অছি মিয়া লেইন, ইছাহাকেরপুল, থানা: বাকলিয়া, চট্টগ্রাম।
তিনি সিআর-৫৭১/২৩ (চান্দগাঁও), দায়রা-৫৩৩/২৪, প্রসেস নং-৩৯৪/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

2. মোঃ শফিকুল ইসলাম
পিতা: মৃত মোঃ রফিক, সাং: মিয়াখান নগর, পশ্চিম পাড়া, হাজী আঃ সালামের বাড়ি, থানা: বাকলিয়া, চট্টগ্রাম।
তিনি জিআর-২২৭/২৩, প্রসেস নং-৯১/২৫, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১৯(ক) মামলায় ১ বছর ২ মাস ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামী।

 

গ্রেফতারকৃত দুই আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :