
📌 দুর্নীতি তালাশ টিম
🖋️ প্রতিবেদন: আব্দুল মোতালেব, মাদারীপুর প্রতিনিধি
চট্টগ্রামে “জুলাইয়ের গান ও ড্রোন শো” মাতালো হাজারো দর্শক
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ১৬ জুলাই ২০২৫ বুধবার অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানমালার অংশ হিসেবে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিরোনামহীন, বে অব বেঙ্গল, এলিটা করিম, পারশা মাহজাবীনসহ জনপ্রিয় শিল্পীরা। এরপর ২২০০ ড্রোন দিয়ে প্রদর্শিত হয় “জুলাই অভ্যুত্থান ও শহিদদের” নিয়ে এক ঐতিহাসিক ড্রোন শো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব মো: মফিদুর রহমান, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক ফরিদা খানম ও শহিদ পরিবারের সদস্যরা।
© All rights reserved © 2025
Leave a Reply