1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ভাসানটেকে ভুয়া ‘মেজর জায়েন’ পরিচয়ে চাঁদাবাজি, জনমনে আতঙ্ক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ Time View

ভাসানটেকে ভুয়া ‘মেজর জায়েন’ পরিচয়ে চাঁদাবাজি, জনমনে আতঙ্ক।

 

বিশেষ বিষেশঃপ্রতিনিধি
রাজধানীর ভাসানটেক এলাকায় ‘মেজর জায়েন’ পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে এক প্রতারক। তার প্রকৃত নাম মো. জাহাঙ্গীর আলম। পিতা: মো. লিয়াকত আলী, মাতা: সেরিনা বেগম। তার স্থায়ী ঠিকানা মিরপুর পাইকপাড়া ডি-টাইপ সরকারি কলোনি, ডাকঘর: মিরপুর-১২১৬, ঢাকা। তার নামে ৭৩০৪১৪৫৬০৫ নম্বরের একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

জাহাঙ্গীর ভুয়া ‘মেজর’ পরিচয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে চলেছে। ভাসানটেক হোসেন আলী রোডে ইস্কাটন গার্ডেন লিফটের ৪র্থ ও ৫ম তলায় বাসা ভাড়া নিয়ে সে প্রতারণা চালিয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাঙ্গীরের পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিকট হতে অভিযোগের অনুলিপি সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং হয়রানি করে আসছে। এতে দুদকের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, ভুয়া মেজর জায়েনের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। তার দালালি, তদবির, এবং অবৈধ মুদ্রা ব্যবসার মতো কর্মকাণ্ডেরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তার অনৈতিক কর্মকাণ্ডে ভীত ও দিশেহারা সাধারণ মানুষ।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :