1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ময়মনসিংহ র‍্যাব -১৪, সিপিএসসি বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় কম্বল‘সহ ০১(এক) টি কাভার্ড ভ্যান জব্দ ও গ্রেপ্তার ২ ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ Time View

ময়মনসিংহ র‍্যাব -১৪, সিপিএসসি বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় কম্বল‘সহ ০১(এক) টি কাভার্ড ভ্যান জব্দ ও গ্রেপ্তার ২ ।

আব্দুল মান্নান খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ তাঁর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, ০৩ ফেব্রুয়ারি সোমবার র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ড এর দীঘারকান্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের “আকিজ গ্যাস স্টেশন” এর সামনে পাকা রাস্তার উপর ০১ (এক) টি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ইং ০৩ ফেব্রুয়ারি সোমবার. ভোর অনুমান ০৪.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ড এর দীঘারকান্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আকিজ গ্যাস স্টেশনএর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করে। এ সময় কাভার্ড ভ্যানে চোরাকারবারি ১। রায়হান আলম (২৮), পিতা-শফিক সরকার, সাং-আইটহাদি মাথাভাঙ্গা, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ২। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-আঃ বাতেন, সাং-নগরহাওলা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয়কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে কাভার্ড ভ্যানে রক্ষিত ৬৩১ পিচ অবৈধ ভারতীয় কম্বল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ ভারতীয় কম্বলের আনুমানিক মূল্য = ৩১,৫৫,০০০/- (একত্রিশ লক্ষ পঞ্চান্ন) হাজার টাকা।

এ সময় উপস্থিত স্থানীয় লোকজন এবং আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় কম্বল শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের ২৪ ঘন্টা অভিযানে ৮ জনকে গ্রেফতার

আব্দুল মান্নান খান , ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাহিদ হাসান রাকিব পিতা- হাবিবুর রহমান,দিঘারকান্দা বাইপাস এলাকা হতে গ্রেফতার করেছে।

এসআই ফিরোজ আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ গোলাম রব্বানী পিতা-মোঃ বিল্লাল হোসেন,মোঃ মিলন হোসেন পিতা-মোঃ দুলাল হোসেন, উভয় সাং: উত্তর গোপালপুর,থানা: পাঁচবিবি,জেলা জয়পুরহাটকে কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস হতে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট হতে ৯৮০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছেন।

এসআই মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তানভীর মোহাম্মদ জয়, আওয়ামী লীগ সমর্থক(৩২), পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন, আকুয়া মোড়লবাড়ী, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে আকুয়া হাবুন বেপারী মোড় এলাকা হতে গ্রেফতার করেছে।

এসআই মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ সোহাগ মিয়া (৩২),মোঃ সোহেল মিয়া (৩০), উভয় পিতামৃত-আঃ মজিদ, সাং-বড় বিলারপাড়,থানা-কোতোয়ালী,জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই বাজার এলাকা হতে গ্রেফতার করেছে।

এছাড়াও এসআই মোঃ ফিরোজ আলী, এএসআই মোঃ কামরুল হাসান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি সিআর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে।পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-মোঃ ইয়াজ উদ্দিন, পিতা-রোস্তম আলী,স্থায়ী : গ্রাম- গোষ্টা (কান্দাপাড়া , পো: দাপুনিয়া) থানা- কোতোয়ালী , জেলা -ময়মনসিংহ, মোঃ রফিক মিয়া ,পিতা-ডাঃ মোঃ হান্নান, স্থায়ী : গ্রাম- চর ঈশ্বরদিয়া,থানা- কোতোয়ালী জেলা -ময়মনসিংহ।

প্রত্যেক আসামীদের কে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :