1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

নিউজের জেরে সংবাদকর্মী সুজন মোহন্তকে ‘প্রাণনাশের হুমকি’ বিএনপি নেতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ Time View

নিউজের জেরে সংবাদকর্মী সুজন মোহন্তকে ‘প্রাণনাশের হুমকি’ বিএনপি নেতার

এস.এম শশহিদুল ইসলাম(বাবলু), নিজস্ব প্রতিবেদক “প্রতিদিন দুর্নীতির তালাশ”

সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি পেয়েছেন সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত। তাঁকে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়াচ্ছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেকের সমর্থকরা। তারা বুধবার রাতে দফায় দফায় কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ জেলা সদরের বিভিন্ন স্থানে তাঁর সন্ধান করে। খুঁজে পেলেই তাঁকে মেরে ফেলবে বলে হুমকিও দেওয়া হচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন।ভুক্তভোগী সুজন বলেন, সমকালে গত ২ ডিসেম্বর ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে বুধবার রাত ৮টার দিকে বিএনপি নেতা আবদুল খালেকের সমর্থক রিপন রহমান, মহুবর রহমানসহ অজ্ঞাত পরিচয়ের কয়েকজন কুড়িগ্রাম প্রেস ক্লাবে, সাড়ে ৮টার দিকে শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং রাত ৯টার দিকে কলেজ মোড়ে অবস্থিত কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে তাঁকে খোঁজেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ দেখা পেলে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি সেখানে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, সাংবাদিক সুজনের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :