1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখল নিতে একটি বাগানের তিন লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখল নিতে একটি বাগানের তিন লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখল নিতে একটি বাগানের তিন লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৮ নভেম্বর) বিকালে এ ঘটনায় নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের জমির মালিক আব্দুল কাদের প্রধানের স্ত্রী সুলতানা দৌলতন নাহার (৫৫) বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (৫৫), আবুল কাশেমের স্ত্রী ছকিনা বেগম (৫৫), এনতাজ আলীর ছেলে মালেক মিয়া (৪৫), রফিকুল ইসললামের ছেলে আল আমিন (২৫),আজল হকের ছেলে রেজাউল (২৮), মহিদুল ইসলামের ছেলে রনজু মিয়া (৩০), ছামছুল হকের ছেলে জিল্লুর রহমানের (৪৫) নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে ১৫/১৬ জনকে বিবাদী করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দর মৌজায় জেএল নং ১৮৮, খতিয়ান নং ৩০৯, হাল দাগ নং ৯৬৩, জমির পরিমান ৪০ শতকের মধ্যে নালিশী গাছের বাগানসহ ৭ শতক জমি বাদী সুলতানা দৌলতন নাহারের স্বামীর পৈতৃক সম্পত্তি। জমির প্রকৃত মালিক আব্দুল কাদের প্রধানের নামে বিআরএস খতিয়ান রয়েছে। জমির মালিক অসুস্থ থাকার সুযোগে উল্লেখিত বিবাদীগণ বেশ কিছুদিন যাবৎ মালিকানা স্বত্ব দাবি করে জমি দখল, জমিতে থাকা গাছ কর্তন ও বাধা দিতে গেলে মারপিট ও হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উভয়পক্ষের স্বত্ব স্বার্থ ও জমির দলিলপত্র পর্যালোচনার চেষ্টা করলে বিবাদগণ কোন কাগজপত্র দেখাতে অপারগ হয়ে শালিসে বসে না। এর ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর আনুমানিক ভোর ৫টায় পূর্ব পরিকল্পিতভাবে পরষ্পরের যোগসাজশে লাঠি, কুড়াল, শাবল ও করাত হাতে বেআইনীভাবে বাদীর স্বামীর জমিতে অনুপ্রবেশ করে করে ১৭টি ইউক্যালিপটাস গাছ কর্তন করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। কর্তন শেষে ভাড়াকৃত এমপি থ্রী ট্রাক্টরে করে গাছগুলো নিয়ে যাওয়ার সময় বাদীর লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ি ভর্তি গাছ আটকানোর চেষ্টা করলে বিবাদগণের প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক গাছগুলো নিয়ে যায়। এ ঘটনায় ভিডিও চিত্র বাদীর লোকজনের মুঠোফোনে ধারণ করছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগের ভিত্তিতে সাংবাদিকেরা বাদীপক্ষের একজনকে সাথে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে বিবাদীপক্ষের জনৈক দূরসম্পর্কের আত্নীয় এরশাদ এসে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এমনকি বাদীপক্ষের লোককে মারার জন্য ঔদ্ধত্যপূর্ণ আচারণ করে। এমনকি তাকে মামলার অজ্ঞাত আসামি বলে গ্রেফতারের ভয় দেখানোর চেষ্টা করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, গাছ কাটার অভিযোগটি বর্তমানে তদন্তধীন অবস্থায় আছে। তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :