1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 17, 2026, 6:56 pm

গাইবান্ধায় মাদকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 27 Time View

গাইবান্ধায় মাদকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

​

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধায় মাদকের অপব্যবহার প্রতিরোধে সামাজিক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। “আমরাও ছড়াবো” আলোর সুবাস, প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই সভায় প্রতিষ্ঠানটির বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি শহরের রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী অংশ নেন।

​গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে আজ বুধবার বেলা ১১টার দিকে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীরা আগত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অর্ভ্যথনা জানান।

​গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামছুল হকের সভাপতিত্বে এবং সংগঠনটির আহবায়ক ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান কবির ও গণমাধ্যমকর্মী ও নারী নেত্রী ​রিক্তু প্রসাদ।

​সভায় বক্তারা, সমাজে মাদকের কুপ্রভাব ও এর ভয়াবহ পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি