
লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার, সুষ্ঠু তদন্তের দাবি সচেতন মহলের
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট একাডেমির ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক ওমর হাসান হিমেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
জানা গেছে , গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে পৌরসভার স্মার্ট একাডেমিতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেন শিক্ষক ওমর হাসান হিমেল। পরে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতে পাঠায়।
পাল্টা অভিযোগ ও দাবি:
এদিকে শিক্ষক ওমর হাসান হিমেলের গ্রেফতারের পর স্থানীয় সচেতন মহল ও একাংশের অভিভাবকদের মধ্যে ভিন্ন আলোচনা তৈরি হয়েছে। তাদের দাবি, স্মার্ট একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেমের সঙ্গে শিক্ষক ওমর হাসান হিমেলের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জেরে এই সাজানো মামলা দিয়ে শিক্ষকের ক্যারিয়ার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চুলচেরা বিশ্লেষণ করা হোক। শিক্ষক দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা, আর যদি এটি মিথ্যা মামলা হয়ে থাকে তবে শিক্ষককে সসম্মানে অব্যাহতি দিয়ে মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সচেতন মহল।
রামগঞ্জ থানার পুলিশ জানায়, মামলার পর আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার, সুষ্ঠু তদন্তের দাবি সচেতন মহলের
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট একাডেমির ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক ওমর হাসান হিমেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
জানা গেছে , গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে পৌরসভার স্মার্ট একাডেমিতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করেন শিক্ষক ওমর হাসান হিমেল। পরে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতে পাঠায়।
পাল্টা অভিযোগ ও দাবি:
এদিকে শিক্ষক ওমর হাসান হিমেলের গ্রেফতারের পর স্থানীয় সচেতন মহল ও একাংশের অভিভাবকদের মধ্যে ভিন্ন আলোচনা তৈরি হয়েছে। তাদের দাবি, স্মার্ট একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেমের সঙ্গে শিক্ষক ওমর হাসান হিমেলের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জেরে এই সাজানো মামলা দিয়ে শিক্ষকের ক্যারিয়ার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত করতে বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চুলচেরা বিশ্লেষণ করা হোক। শিক্ষক দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা, আর যদি এটি মিথ্যা মামলা হয়ে থাকে তবে শিক্ষককে সসম্মানে অব্যাহতি দিয়ে মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সচেতন মহল।
রামগঞ্জ থানার পুলিশ জানায়, মামলার পর আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply