1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 17, 2026, 6:56 pm

গোবিন্দগঞ্জ চৌকি আদালতে প্রকাশ্যে ধূমপানের দায়ে ৩ জন গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 21 Time View

গোবিন্দগঞ্জ চৌকি আদালতে প্রকাশ্যে ধূমপানের দায়ে ৩ জন গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরকে সম্পূর্ণ ধূমপানমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে কঠোর অবস্থান নিয়েছেন চৌকি আদালতের বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসান।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং আদালতের পবিত্র পরিবেশ বজায় রাখতে বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসান দীর্ঘদিন ধরে আদালত চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। আজ দুপুরে আদালতের নিয়মিত কার্যক্রম চলাকালে কয়েকজন ব্যক্তি আইন অমান্য করে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করছিলেন। বিষয়টি বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসানের নজরে এলে তিনি তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেন এবং তার নির্দেশে ঘটনাস্থল থেকেই ওই ৩ জনকে আটক করা হয়।

বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসানের এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে আদালত চত্বরে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী এবং সচেতন মহলের মাঝে ব্যাপক প্রশংসা ও স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান বন্ধে বিচারকের এই সরাসরি হস্তক্ষেপ আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনস্বাস্থ্য রক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আদালত সংশ্লিষ্টরা জানান, গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরকে শতভাগ ধূমপানমুক্ত রাখতে বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসানের নেতৃত্বে এ ধরনের অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি