
গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ব্যানারে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির শুভেচ্ছা ব্যানারে রাতের আঁধারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন পাতা, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক ইউপি সদস্য শাহা আলম সরদার, উপজেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি সেকেন্দার আলী সরদার, উপজেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় ইউনিয়ন, উপজেলা ও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, রাতের আঁধারে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply