1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 16, 2026, 12:09 am

বাউফলে নিখোঁজে রুহুল আমিন এর মরদেহ ৭ দিন পর মিলল মাথা সহ খণ্ডিত অংশ নারীসহ গ্রেপ্তার ২:

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2026
  • 27 Time View

বাউফলে নিখোঁজে রুহুল আমিন এর মরদেহ ৭ দিন পর মিলল মাথা সহ খণ্ডিত অংশ নারীসহ গ্রেপ্তার ২:
বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমীন সিকদার (৬৫) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহের মাথাসহ বাকি অংশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোসা. সাহিদা বেগম (৪৮) ও মো. আবুল বাশার হোসেন (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাউফল থানা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী মজুমদার।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত রুহুল আমীন সিকদার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী শাহিনা বেগম ও ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। মামলাসংক্রান্ত কাজে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন তিনি। ৬ নভেম্বর বিকেল পর্যন্ত বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে অবস্থান করেন। ওই দিন সন্ধ্যায় স্থানীয় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

এরপর গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে স্থানীয় লোকজন একটি বিচ্ছিন্ন হাত ও দুটি পা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। পরদিন একই এলাকা থেকে আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে শনাক্ত করেন তার ছেলে ইমরান হোসেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সাহিদা বেগম, আবুল বাশার ও সোহেলকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ। তদন্তের একপর্যায়ে সাহিদা বেগম ও আবুল বাশারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থান থেকে মরদেহের অন্যান্য খণ্ডিত অংশ এবং বিকেল সাড়ে ৩টার দিকে মাথা উদ্ধার করা হয়।
বাউফল প্রতিনিধি :
১৪/১১/২০২৬
০১৭২৫০৯৮৭৬৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি