
গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মাদক মামলার আসামি বাদল আটক
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বাদল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের কুড়ালগাছা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে চারটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসার অভিযোগের মধ্যেই তার গড়ে তোলা বিশাল অট্টালিকা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
পুলিশি অভিযানে তার আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply