
গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর মাকে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ২৫ অক্টোবর রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার ওই শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ভিডিও ফেসবুকে প্রকাশ করার হুমকি দিয়ে ওই নারীর কাছ থেকে প্রথম দফায় তিন লাখ টাকা নেওয়া হয়। পরবর্তীতে আরও ৫১ হাজার টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম গণমাধ্যমে অভিযুক্ত শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply