1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বন্ধকী জমির ফসল পুড়িয়ে দখলের হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২২৭ Time View

গোবিন্দগঞ্জে বন্ধকী জমির ফসল পুড়িয়ে দখলের হুমকি

গোবিন্দগঞ্জে বন্ধকী টাকা ফেরত না দিয়েই ফসল পুড়িয়ে জমি দখলে নেওয়ার অব্যাহত হুমকির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কামরদহ ইউপির তারদহ চেরাগাড়ী গ্রামে। ওই গ্রামের শাহারুল ইসলামের স্ত্রী এলেকা বেগম বাদী হয়ে তারদহ গোয়ালপাড়ার ভাসুর এনামুল হককে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত এনামুল হক বাদীর স্বামী শাহারুল ইসলামের আপন বড় ভাই। সে ঋণগ্রস্থ হওয়ায় তারদহ মৌজার ৪০শতাংশ জমি চার লাখ টাকায় বন্ধক রাখে। এর দুই মাস পরেই জমিটি বিক্রির কথা বলে আরও ৯০ হাজার টাকা গ্রহণ করে। এরমধ্যে জমিতে থাকা মরিচ ও ঢেঁড়শ নিয়মিত হাটে বিক্রি করতে থাকে। বিগত সময় থেকে ফসল বিক্রির অংশ না দেওয়ায় গত ৩ জুন গ্রাম্য শালিসে ছোট ভাইকে ফসলসহ জমি ছেড়ে দেন। এরপর গত ১৩ জুন রাতে মরিচ ও ঢেঁড়শ গাছে গ্রামোক্সোন নামক ফসল নিধন কীটনাশক স্প্রে করায় গাছগুলো পুড়ে ধ্বংস হওয়ায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। সেই সাথে ছোট ভাই ও তার স্ত্রীকে জমিতে না যাওয়ার জন্য হুমকি স্বরূপ নানা অবাঞ্ছিত কথাবার্তা প্রতিবেশিদের বলাবলি করে।

বন্ধকী টাকা ফেরত না দিয়ে রাতের আঁধারে কীটনাশক প্রয়োগে ফসল নষ্টসহ জমি দখলের এহেন ধৃষ্টতার দৃষ্টান্তমূল শাস্তি কামনা করছেন ভুক্তভোগী।অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :