
ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে ফুলছড়ি ইউএনও অফিসে হামলা-ভাঙচুর
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড শুমারির কাজে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ থেকেই বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের দিকে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এ ঘটনায় কারা জড়িত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
© All rights reserved © 2025
Leave a Reply