1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

পোরশায় এসএসসি ও সমমানের ফল বিপর্যয়: অভিভাবকেরা হতাশ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

পোরশায় এসএসসি ও সমমানের ফল বিপর্যয়: অভিভাবকেরা হতাশ।

মোঃ মোস্তাকিম বিল্লাহ
​নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর চরম হতাশা ছড়িয়ে পড়েছে। কাঙ্ক্ষিত ফলাফল না হওয়া এবং পাসের হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বিগত বছরগুলোর তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দুটোই আশঙ্কাজনকভাবে কমেছে। বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি উপজেলার বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানেও এবার কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়নি।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকদের মাঝে তীব্র হতাশা ও ক্ষোভ দেখা যায়। একাধিক অভিভাবক আক্ষেপ প্রকাশ করে বলেন:
​”সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য সারা বছর কষ্ট করে খরচ জুগিয়েছি। আজকের এই রেজাল্ট দেখে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। এখন সন্তানের পরবর্তী পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :