1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

যশোর বাঘারপাড়া থানা বন্ধবিলা ইউনিয়নে মির্জাপুর গ্রামে সরকারি ইট লুট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

যশোর বাঘারপাড়া থানা বন্ধবিলা ইউনিয়নে মির্জাপুর গ্রামে সরকারি ইট লুট

রফিকুল ইসলাম
ভ্রাম্যমান প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া থানার মির্জাপুর এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি গুরুতর ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, আব্দুস সাত্তার ও তার ছেলে ক্ষমতার জোরে ফাইসাল সরকারি ফ্লাটের সলিং এর ইট তুলে নিজের বাসা বাড়ির কাজে ব্যবহার করেছেন। পাশাপাশি, তারা সম্পূর্ণভাবে ফ্লাট সলিং এর রাস্তা বাঁশ বেঁধে বন্ধ করে দিয়েছেন, যা সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বাঘারপাড়া নির্বাহী অফিসার ভূপালী সরকার অভিযোগের ভিত্তিতে লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং ১২ আগস্ট ২০২৬ তারিখে দুই পক্ষকে নোটিশ পাঠিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে , অভিযুক্তরা নোটিশের প্রতি তোয়াক্কা না করে আব্দুর সাত্তার ও ছেলে উপস্থিতি হয়নি
এমন পরিস্থিতিতে, স্থানীয় জনতার মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগের এক পর্যায়ে, অভিযোগকারীর উপস্থিতিতে অভিযুক্তের ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধারাল কুদাল দিয়ে আঘাতের চেষ্টা চালায়। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যা আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের অগোচর ও অসদাচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আর্জি জানানো হচ্ছে।
এই ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জন্য প্রশাসনকে অনুরোধ করা হইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :