1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দুমকিতে আওয়ামী লীগের নৈরাজ্য ও জামায়াতের গোপন রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

দুমকিতে আওয়ামী লীগের নৈরাজ্য ও জামায়াতের গোপন রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর দুমকিতে আঙ্গারিয়া ইউনিয়ন ছাএদলের উদ্যোগে -৫ আগস্টে আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ নৈরাজ্যর ও জামায়াতে গুপ্ত রাজনীতির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগাষ্ট) বিকেল ৫ টায় আঙ্গারিয়া ইউনিয়ন ছাএদলের নেতা খায়রুল ইসলাম ও নজরুল ইসলাম কবির এর নেতৃত্বে উপজেলার আঙ্গারিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ,সরকারী জনতা কলেজ ছাএদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম মন্জু, ছাএদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি, ছাএদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তরা ৫ আগষ্ট ২০২৪ এর আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরে শহীদ ও আহত সকল জুলাই যোদ্ধাদের স্মরণ করেন এবং আওয়ামী লীগ, যুবলীগ ও জামায়াত শিবিরের গুপ্ত বাহিনী যাতে কোন সন্ত্রাসী কর্মকান্ড বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সকলকে সর্তক থাকতে বলেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে ছাএদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
“তারিখ ” ০৫/০৮/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :