1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম
সাংবাদিক আলমগীর রতন মন্ডল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এক অনন্য নজির স্থাপন করলেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদুল ইসলাম।

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হওয়া মুষলধারে বৃষ্টির কারণে কামারদহ ইউনিয়নের ছোট ঘোড়ামাড়া পাকা রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই পথে যাতায়াতকারী সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

জনমানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে আজ (১ আগস্ট) একজন নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে তিনি এগিয়ে আসেন। সম্পূর্ণ নিজ অর্থায়নে এবং স্থানীয় গ্রামবাসীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কার করেন তিনি।

আলহাজ্ব মোঃ জাহেদুল ইসলাম বলেন,
জনগণের সেবায় পাশে থাকাই আমার মূল লক্ষ্য। এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছিল।

একজন সচেতন নাগরিক ও সেবক হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই স্থানীয়দের সাথে নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।

কামারদহ ইউনিয়নের যেকোনো প্রয়োজনে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

​রাস্তাটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। আলহাজ্ব মোঃ জাহেদুল ইসলামের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কামারদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
​#জনসেবা #গোবিন্দগঞ্জ #কামারদহ #সমাজসেবা #রাস্তা_সংস্কার #জাহেদুল_ইসলাম #গাইবান্ধা #BNP

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ২,আগস্ট রবিবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য বগুড়া দই ঘর হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২ আগস্ট) পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, হোটেলে মিষ্টির সঙ্গে পরিবেশনের জন্য ব্যবহৃত গ্রিল তৈরির উপকরণে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যায়, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ উঠে। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হয়নি। এসব অনিয়মের প্রমাণের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। জানা গেছে, হোটেলটির মালিক মো. সৈয়দ আলী মণ্ডল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে সকল ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

© All rights reserved © 2025

: :