
নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ নুর নবী দশমিনা,পটুয়াখালী
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ‘নৌযান শুমারি-২০২৬’ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা হয়।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নে ৪ জন, দশমিনা সদর ইউনিয়নে ৬ জন, রণগোপালদী ইউনিয়নে ৫ জন এবং চরবোরহান ইউনিয়নে ৩ জনসহ মোট ১৮ জন তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য ৪৪ জন আবেদন করেন। তাদের মধ্যে ৩৪ জন পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১৮ জনকে উত্তীর্ণ করা হয়েছে।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন নৌযান শুমারি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদ হাসান মৃধা, কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নিজামুল হক এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এ. আরিফুর রহমান।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
তারিখ ২১/৭/২৬
মোঃ নুর নবী পটুয়াখালী জেলা প্রতিনিধি
মোবাইল 01777042194
© All rights reserved © 2025
Leave a Reply