
একযুগেও কার্যকর হচ্ছে না সিলেটের
শিশু রাজন হত্যা মামলার রায়
মোঃ আব্দুর রব : সিলেটে বিভাগীয় প্রতিনিধি
দীর্ঘ একযুগেও কার্যকর হচ্ছে না, দেশ বিদেশে আলোড়িত শিশু রাজন হত্যা মামলার রায়। এ মামলায় ৪ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।
বিগত ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির মিথ্যা অপবাদে ১৩ বছর বয়সী শিশু শেখ সামিউল আলম রাজনকে খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়。
নির্যাতনকারীরা সেই পৈশাচিকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে দেশে ও বিদেশে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়।
মামলার প্রধান আসামী পালিয়ে সৌদী আরব চলে গেলেও সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হয়।
মামলার দ্রুত বিচারে মাত্র ১৭ কার্যদিবসের মধ্যে বিচারকার্য শেষ করে ২০১৫ সালের ৮ নভেম্বর সিলেটের মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন।
রায়ে মামলার প্রধান আসামি কামরুল ইসলাম, ময়না চৌকিদারসহ চারজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়。
পরর্তী ২০১৭ সালের ১১ এপ্রিল হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া সেই চারজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হল কামরুল ইসলাম, চৌকিদার ময়না, তাজউদ্দিন ও জাকির হোসেন。কামরুলের ভাই মুহিত আলমসহ অপর আসামিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।
কিন্তু আজোবধি ঘাতকদের মৃত্যুূদণ্ড কার্যকর করা হয়নি।
© All rights reserved © 2025
Leave a Reply