1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

পোরশা সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা: সতর্ক অবস্থানে বিজিবি, সারারাত পাহারায় আনসার বাহিনী ও স্থানীয় জনতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৪ Time View

পোরশা সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা: সতর্ক অবস্থানে বিজিবি, সারারাত পাহারায় আনসার বাহিনী ও স্থানীয় জনতা

মোঃ ওলিউল্লাহ্ (রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ)
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ‘পুশইন’ ইস্যুকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বাড়ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের জোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
সীমান্তের এই জরুরি পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পুশইন রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে আনসার ও ভিডিপি সদস্যরা। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দিকনির্দেশনায় আনসার বাহিনীর সদস্যরা দেশ মাতৃকার টানে বর্ডারে নিয়োজিত রয়েছেন। দেশের সুরক্ষায় আনসার সদস্যরা সারারাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন।
এদিকে দেশের এই ক্রান্তিলগ্নে বর্ডার গার্ড বিজিবির পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় সাধারণ জনগণও। বিজিবি ও আনসার বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বাসিন্দারাও সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় রাত জেগে পাহারায় অংশ নিচ্ছেন। সার্বভৌমত্ব রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনতার এমন সম্মিলিত অবস্থান সীমান্ত এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :