1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মাদকসেবী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪৪ Time View

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মাদকসেবী আটক
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার এবং এক মাদকসেবীকে আটক করা হয়েছে।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মে) রাত ১১টা ২৫ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক কারবারি মোঃ আমিন আকন্দ (৫০), পিতা- মৃত শমছেল আকন্দ, সাং- রায়তি নড়াইল, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধার বসতবাড়ির আঙিনা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি নীল রঙের জিপার থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আমিন আকন্দের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা নং-০১, তারিখ ০১ জুন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
একই সময়ে একই স্থান থেকে মোঃ আতিকুর রহমান (২০), পিতা- মৃত জহুরুল, সাং- রায়তি নড়াইল, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
তার বিরুদ্ধে পলাশবাড়ী থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৫, তারিখ ০১ জুন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :