1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

কাপ্তাই রাস্তার মাথায় ফের সক্রিয় ‘ভূয়া সমিতি সিন্ডিকেট’ যানজট, দালালচক্র ও ট্রাফিক ঘিরে রহস্যজনক তৎপরতায় জনমনে ক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৬ Time View

কাপ্তাই রাস্তার মাথায় ফের সক্রিয় ‘ভূয়া সমিতি সিন্ডিকেট’
যানজট, দালালচক্র ও ট্রাফিক ঘিরে রহস্যজনক তৎপরতায় জনমনে ক্ষোভ
চট্টগ্রামের চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে কথিত “ভূয়া সমিতি সিন্ডিকেট”। দীর্ঘদিনের চাঁদাবাজ চক্রের প্রকাশ্য দৌরাত্ম্য কমে গেলেও, এখন “সমিতি” নামের আড়ালে নতুন করে দালালচক্র গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, অনুমোদনবিহীন টুকটুকি ও অবৈধ যানবাহনের কারণে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। অথচ অভিযানের নামে গ্রামগাড়ি ও সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হলেও রহস্যজনকভাবে কিছু টুকটুকি গাড়িকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ট্রাফিক পুলিশের অভিযানের সময় কিছু ব্যক্তি নিজেদের “সমিতির নেতা” পরিচয়ে সার্জেন্টদের আশপাশে ঘোরাফেরা করছে। আবচার, হারুন ও সেলিম নামে কয়েকজন ব্যক্তি কানুনগোপাড়া থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বলে স্থানীয়দের দাবি।
এলাকাবাসীর প্রশ্ন—এই ব্যক্তিরা কারা? কোন ক্ষমতাবলে তারা ট্রাফিক বক্সের সামনে নিয়মিত অবস্থান নেয় এবং ট্রাফিক সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করে? সচেতন মহলের অভিযোগ, কথিত সমিতির আড়ালে সক্রিয় রয়েছে একটি দালাল সিন্ডিকেট, যারা সড়ক ব্যবস্থাপনাকে প্রভাবিত করে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে মরিয়া।
স্থানীয় নাগরিকদের দাবি, শুধু ভ্রাম্যমাণ অভিযান নয়—কাপ্তাই রাস্তার মাথায় স্থায়ী নজরদারি, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কথিত সমিতির নামে চাঁদাবাজি ও দালালচক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :