
সাদুল্লাপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে কোরবানির পশুর খাজনা আদায়ের অভিযোগ
,গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে কোরবানির পশু কেনাবেচার নামে খাজনা আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ঈদুল আজহা উপলক্ষে পশু বিক্রেতাদের কাছ থেকে প্রতি গরুতে ২০০ টাকা এবং ক্রেতাদের কাছ থেকে ৬০০- ৮০০ টাকা করে খাজনা আদায় করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, শিক্ষা প্রতিষ্ঠান দুটির মাঠে বিপুল সংখ্যক গরু আনা-নেওয়া ও কেনাবেচার কারণে মাঠের ঘাস, মাটি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এভাবে ব্যবহার করায় মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ব্যবহৃত স্থান ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
© All rights reserved © 2025
Leave a Reply