
পলাশবাড়ীতে ভূমিহীন অসহায় মানুষের কবরস্থানের জন্য জমি দান করলেন শিক্ষক আবুল কালাম আজাদ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামে এক মহৎ ও মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন মানবিক শিক্ষক আবুল কালাম আজাদ। সমাজের ভূমিহীন ও অসহায় মানুষের শেষ ঠিকানা নিশ্চিত করতে তিনি কবরস্থানের জন্য ৭ শতাংশ জমি দেওয়ার অঙ্গীকার করেছেন।
শুধু জমিই নয়, দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বাঁশের ঝাঁড়সহ দাফন কাজে ব্যবহৃত সকল সামগ্রী দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তার এই মহৎ উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।
স্থানীয়রা জানান, অনেক অসহায় ও ভূমিহীন পরিবারের জন্য মৃত্যুর পর কবরস্থানের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। মানবিক শিক্ষক আবুল কালাম আজাদের এই উদ্যোগ তাদের জন্য আশার আলো জাগিয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ বলেন।“মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মৃত্যুর পর যেন একজন মানুষ সম্মানের সহিত দাফন হতে পারেন, সেই চিন্তা থেকেই আমার এই উদ্যোগ নেওয়া।”
ইতিমধ্যেই আমার দানকৃত কবরস্থানে কয়েকটি কবরও দেওয়া হয়েছে।
কবর স্থানটির পবিত্রতা রক্ষা করতে ইটের প্রাচীর দেওয়ার পাশা পাশি উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনাও গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ তার এই ব্যতিক্রমধর্মী মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved © 2025
Leave a Reply