1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

নওগাঁয় পুলিশ সুপারের মাস্টার প্যারেড পরিদর্শন ও দিকনির্দেশনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৫ Time View

নওগাঁয় পুলিশ সুপারের মাস্টার প্যারেড পরিদর্শন ও দিকনির্দেশনা

মোঃ ওলিউল্লাহ্ নওগাঁ জেলা প্রতিনিধি:
অদ্য ১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। সালামী গ্রহণ শেষে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পুলিশ সুপার মহোদয় উত্তম ও পরিপাটি পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা এবং মানসম্মত চেকপোস্ট স্থাপনের নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে পুরস্কৃত করেন।

প্যারেড পরিচালনা করেন জনাব
জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন সহকারী পুলিশ সুপার , মান্দা সার্কেল, নওগাঁ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :