1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৪ Time View

শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেট বিভাগের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

১৩ মে সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঢেউটিন বিতরণ করেন মোহাম্মদ কয়ছর আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, মো. নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন ও শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আওতাধীন উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতার ৬০৩ জন উপকারভোগীর মাঝে ভাতা বহি বিতরণ করা হয় |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :