1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি: ৩০ বোতল ফেয়ারডিলসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৫ Time View

গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি: ৩০ বোতল ফেয়ারডিলসহ গ্রেফতার ২

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩০ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ মে) রাত ১০টা ৫৫ মিনিটে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী নিয়মিত ডিউটি পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন তারা। এসময় কুড়িগ্রাম থেকে গাজীপুরগামী ‘ফাইভ স্টার পরিবহন’ (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪৬) নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ওই বাসের যাত্রী মোছাঃ পান্না আক্তার ও মোঃ জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর (স্থায়ী গ্রাম- পূর্ব পাকুটিয়া) এলাকার মোঃ হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর থানার চর টাপু ভোলাকোপা গ্রামের মোঃ হযরত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :