
চকরিয়ায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত
মোঃ আরফাতুল ইসলাম সানি (স্টাফ রিপোর্টার)
কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিসিসিপির তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় স্থানীয় নারী উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মোট ১৫টি স্টল স্থান পায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— স্বাদ কুটির, রুনা হ্যান্ডিক্রাফটস, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস, কাকলি হ্যান্ডিক্রাফটস, মর্ডান থ্রি প্রিস, এ্যানি পিঠা হাউস, পদ্মা ফুল, কর্মনীড়, মর্ডান ফ্যাশন, স্বপ্ন পূরণ ও আত্মপ্রত্যায়ী।
এতে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিপির ডেপুটি ডিরেক্টর মিস সোনিয়া ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৈয়ব আলী এবং সিপিপির সহকারী পরিচালক মনির চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিসিপির সহকারী পরিচালক আব্দুস সালাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহিন দেলোয়ার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী-পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তিনি আরো বলেন করেন।মূলত মানবকূলই জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ তবে প্রাকৃতিক কারণেও স্বাভাবিকভাবে জলবায়ুতে কিছু পরিবর্তন সাধিত হয়। যেমনঃ পৃথিবীর বিভিন্ন গতিশীল প্রক্রিয়া, সৌর বিকিরণের মাত্রা, পৃথিবীর অক্ষরেখার দিক-পরিবর্তন কিংবা সূর্যের তুলনায় পৃথিবীর অবস্থান।
আধুনিক যুগে প্রবেশের পর মানব সৃষ্ট কলকারখানা, যানবাহন, শীতে ঘর গরম রাখতে তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো ইত্যাদি কর্মকান্ডের ফলে পূর্বের তুলনায় পৃথিবীর তাপমাত্রা এখন ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে।
বর্তমান সময়ে মনুষ্যজনিত গ্রিনহাউজ গ্যাসের ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয়। যেটি কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা বাড়ার কারণে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। সর্বোপরি জলবায়ুর পরিবর্তন ঘটছে।
ধ্বংসের কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন বাড়ছে। গাছপালা কার্বন ধরে রাখে। ফলে, সেই গাছ যখন কাটা হয় বা পোড়ানো হয়, সঞ্চিত সেই কার্বন বায়ুমণ্ডলে নিঃসরিত হয়। গ্রিন হাউজ গ্যাস কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ উনবিংশ শতকের তুলনায় ৫০ শতাংশ বেড়ে গেছে। গত দুই দশকে বেড়েছে ১২ শতাংশ।
© All rights reserved © 2025
Leave a Reply