1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সাংবাদিক এস এম হান্নান শাহ’র পরিবারকে চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সহায়তা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৩ Time View

সাংবাদিক এস এম হান্নান শাহ’র পরিবারকে চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সহায়তা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত

মোঃ আরফাতুল ইসলাম সানি(স্টাফ রিপোর্টার)
প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহ’র স্মরণে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে মরণোত্তর অর্থ সহায়তা প্রদানের লক্ষ্যে চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে ​চকরিয়া উপজেলা ভূমি কর্মকর্তা রুপায়ন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি) এর সভাপতি এবং ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব নূর হাকিম,​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জনাব লায়ন মোঃ নূর ইসলাম

​পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল সাঈদ সোহেল। অনুষ্ঠানে চকরিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যরা প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুম সাংবাদিক এস এম হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক এস এম হান্নান শাহ ছিলেন একজন নির্ভীক, সৎ ও দায়িত্বশীল সংবাদকর্মী। তিনি দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যা, সম্ভাবনা, সামাজিক অসঙ্গতি ও জনদুর্ভোগ নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাঁর লেখনী ছিল সমাজের অবহেলিত মানুষের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আরও বলেন, একজন সাংবাদিক শুধু সংবাদ পরিবেশন করেন না, তিনি সমাজের দর্পণ হিসেবেও কাজ করেন। এস এম হান্নান শাহ তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছেন। তাঁর মৃত্যুতে চকরিয়ার সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে প্রয়াত সাংবাদিকদের পরিবারকে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :