1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিযান চালিয়ে ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিযান চালিয়ে ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রামগঞ্জ থানার একটি টিম উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার গুচ্ছগ্রাম মসজিদের সামনে মাঠে অভিযান চালায়। এসময় চন্দন চন্দ্র কুরী (১৯) নামের এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত চন্দন চন্দ্র কুরী শ্রীরামপুর (কালী বাড়ী) এলাকার বাসিন্দা। তার পিতা মানিক চন্দ্র কুরী ও মাতা অর্চনা রানী কুরী।
পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :