1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

অটোচালক হত্যার আসামি গোবিন্দগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

অটোচালক হত্যার আসামি গোবিন্দগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎টাঙ্গাইলের মির্জাপুরে চুরির উদ্দেশ্যে অতিরিক্ত চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোচালককে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মজিদুল ইসলাম বিক্কুকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি সকালে অটোচালক আলকাজ মিয়া প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী বেশে তাকে অতিরিক্ত মাত্রার চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে অচেতন করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জুই-যুথি সিএনজি পাম্পের পূর্ব পাশে রাস্তার ওপর অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে তার ব্যবহৃত অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় আলকাজ মিয়াকে উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করে। এ ঘটনায় গত ২ মার্চ নিহত অটোচালকের স্ত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০৭।

পরবর্তীতে র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের সিপিসি-৩ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-১৪ টাঙ্গাইল এবং র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মজিদুল ইসলাম বিক্কুকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :