1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

পরিবেশগত ছাড় পত্র ছাড়াই ইট ভাটা, বাগেরহাটে ৭টি ভাটার ৪লক্ষ ইট ধ্বংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

পরিবেশগত ছাড় পত্র ছাড়াই ইট ভাটা, বাগেরহাটে ৭টি ভাটার ৪লক্ষ ইট ধ্বংস
এস এইচ রতন,বাগেরহাট
বাগেরহাটে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন উপেক্ষা করে অবৈধ ভাবে পরিচালিত ৭টি ইট ভাটার ৪ লক্ষ কাঁচা ইট ভেঙ্গে এবং পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।বুধবার(১১ মার্চ)ইফতারির কিছু অগে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাত গাছিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা কার্য্যালয় এই অভিযান চালিয়ে এ গুলি ধ্বংশ করে।
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্য্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাবুর হাট ও সাত গাছিয়া এলাকায় সরে জমিন পরিদর্শনে এসে অবৈধে এই সবইটভাটা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্য্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ খবর জানতে পেরে ধ্বংশ করা ইচ ভাটার মালিক গন আগে ভাগেই ঘটনা স্থল ত্যাগ করে পালিয়ে যান। কোন ভাটার মালিক পক্ষ না থাকায় কাউ কে জরিমানা বা শাস্তি প্রদান করেনি পরিবেশ অধিদপ্তর।
অভিযানে,পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্য্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্য্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ০৬ ধারা ভঙ্গ করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার করে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত, ২০১০) এর ১২ ধারা অমান্য করে পরিবেশগত ছাড় পত্র গ্রহন ব্যতিরেকে অবৈধ ভাবে পাজা পদ্ধতির ইট ভাটা গুলো পরিচালিত হয়ে আসছিলো। অভিযান চালিয়ে ভাটা গুলোর ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সূরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :