1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 26, 2026, 3:17 pm

বগুড়ায় ভিওএল ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2026
  • 16 Time View

বগুড়ায় ভিওএল ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:

অসহায় ও দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বগুড়ার ভিওএল ফাউন্ডেশন।ফাউন্ডেশনের উদ্যোগে বাছাইকৃত ৮ জন দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর’২৬) দিনব্যাপী এ কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা,চোখের ছানি অপারেশন ও ওষুধ প্রদান করা হয়।
এ সময় ভিওএল ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, অর্থের অভাবে অনেক অসহায় ও দরিদ্র মানুষ চোখের চিকিৎসা করাতে পারেন না। ফলে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এসব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।মানবিক দায়বদ্ধতা থেকে ফাউন্ডেশন এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অপারেশন শেষে রোগীরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
অসহায় মানুষের চিকিৎসাসেবায় ভিওএল ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি