বগুড়ায় ভিওএল ফাউন্ডেশনের উদ্যোগে ৮ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:
অসহায় ও দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বগুড়ার ভিওএল ফাউন্ডেশন।ফাউন্ডেশনের উদ্যোগে বাছাইকৃত ৮ জন দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর'২৬) দিনব্যাপী এ কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা,চোখের ছানি অপারেশন ও ওষুধ প্রদান করা হয়।
এ সময় ভিওএল ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, অর্থের অভাবে অনেক অসহায় ও দরিদ্র মানুষ চোখের চিকিৎসা করাতে পারেন না। ফলে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এসব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।মানবিক দায়বদ্ধতা থেকে ফাউন্ডেশন এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অপারেশন শেষে রোগীরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
অসহায় মানুষের চিকিৎসাসেবায় ভিওএল ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.