1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 17, 2026, 7:04 pm

বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন সুজন মোল্লা সভাপতি সাধারণ সম্পাদক সোহাগ

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 27 Time View

বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন
সুজন মোল্লা সভাপতি সাধারণ সম্পাদক সোহাগ
মোঃ সোহরাব রহাসেন রতন, বাগেরহাট
অবশেষে বাগেরহাট জেলা যুবদলের ৮ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রিয় কমিটি। সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেন। সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত কমিটি অনুশোদন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত জেলা কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও শেখ ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি আংশিক এ কমিটির অনুমোদন দেন। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ওই অনুমোদন পত্রে। এর আগে ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।#
বাগেরাহট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি