1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 16, 2026, 12:15 am

বাগেরহাটে সুপেয় পানিসহ জলবায়ু সংকট নিরসনে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2026
  • 25 Time View

বাগেরহাটে সুপেয় পানিসহ জলবায়ু
সংকট নিরসনে মানববন্ধন
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে দেশের ১১টি এলাকার ন্যায় বাগেরহাটেও মানববন্ধন কর্মসুচী পালতি হয়েছে। রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে ও লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির সহযোগিতায় নারীরা খালি কলস নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাটের নারীনেত্রী রেহানা পারভিন মুক্তি, বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মমতাজ মেরি, লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, সাংবাদিক ইসরাত জাহান, এসএম রাজ, আজাদুল হক, আজাদ রশিদী, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের প্রধান নির্বাহী গোপী নাথ সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার মানুষের দীর্ঘদিনের জলবায়ু সংকটের ন্যায্যতায় সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব, বাস্তুচ্যুতি, জলবায়ুজনিত অভিবাসন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন, উপকূলীয় জলাবদ্ধতা, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, মৎস্যসম্পদের ক্ষতি, জীববৈচিত্র্যের বিপর্যয়ের মতো বহুমাত্রিক সমস্যাগুলো গুরুত্বের সাথে নিসরন করতে সরকারকে এগিয়ে আসতে হবে। ##
বাগেরহাট
১৫. ১১. ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি