1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 11, 2026, 4:24 pm

দশমিনার চরবোরহান ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা মহিবুল্লাহ হাওলাদারের

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 20 Time View

দশমিনার চরবোরহান ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা মহিবুল্লাহ হাওলাদারের

এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭ নম্বর চরবোরহান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তরুণ সংগঠক মোঃ মহিবুল্লাহ হাওলাদার ।

এলাকার উন্নয়ন, সমাজসেবা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে ইউনিয়নের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন তিনি।

মহিবুল্লাহ হাওলাদার ৭ নম্বর চরবোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি। পাশাপাশি তিনি দশমিনা উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর প্রত্যাশা, তরুণদের শক্তি ও অভিজ্ঞ মানুষের পরামর্শকে কাজে লাগিয়ে চরবোরহান ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা।

বিশেষ করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান তিনি।

এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ চরবোরহান গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই তরুণ সংগঠক।

‘তারুণ্য, অধিকার ও সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন মহিবুল্লাহ হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি